বি পি নিউজ ২৪

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি


প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি।

আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) ২০২৬, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে বেলা ১টায় নারায়ণগঞ্জের ডনচেম্বারস্থ তিতাস অফিস সংলগ্ন এলাকায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মজলুম জননেতা মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শ্রদ্ধান্জলি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন,

বাংলার মেহনতি ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক চিরভাস্বর নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। ব্যক্তি ও ক্ষমতার স্বার্থের চেয়ে তিনি সবসময় সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখেছেন।

​তিনি আরও বলেন, ভাসানীর দেখানো পথ অনুসরণ করেই আমাদের বর্তমানের পথচলা নির্ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সার্থক হবে।

এ সময় আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নী আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image



মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি।


আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) ২০২৬, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে বেলা ১টায় নারায়ণগঞ্জের ডনচেম্বারস্থ তিতাস অফিস সংলগ্ন এলাকায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় মজলুম জননেতা মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


শ্রদ্ধান্জলি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন,

বাংলার মেহনতি ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক চিরভাস্বর নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। ব্যক্তি ও ক্ষমতার স্বার্থের চেয়ে তিনি সবসময় সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখেছেন।


​তিনি আরও বলেন, ভাসানীর দেখানো পথ অনুসরণ করেই আমাদের বর্তমানের পথচলা নির্ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সার্থক হবে।


এ সময় আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নী আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।




বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ