বি পি নিউজ ২৪

আওয়ামী দোসর সাগর সরদারের কর্মকান্ডে অতীষ্ঠ পঞ্চবটীর বিসিক কলাবাগানবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরী এলাকার গলারকাঁটা হয়ে দাড়িয়েছে সাগর সরদার। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাইয়ের গুরুতর অভিযোগ অভিযোগ রয়েছে। সে কিশোরগ্যাং লিডার হিসেবেও ঐ এলাকায় বেশ পরিচিত। স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পনগরীর কলাবাগান, বোটবাড়ীসহ আশেপাশের এলাকায় এসব অপরাধমুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

জানা যায়, সাগর সরদার কলাবাগান এলাকার আলমাস সরদারের ছেলে, সে গডফাদার খ্যাত আজমেরী ওসমানের একনিষ্ঠ কর্মী রাকিবুল হাসান মোমিনের ঘনিষ্ঠভাজন ছিলো। সাগর বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলার আসামী। চুরি, ছিনতাইয়ের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সাগরের বাইক বিগত সরকারের সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতার প্রমান পাওয়া যায়। এলাকাবাসীর দাবী, আজমেরী ওসমানের ক্যাডার মোমিনের হয়ে সাগর বিগত সরকারের আমলে মাদক, চুরি, ছিনতাই করতো। তার কর্মকাণ্ডে বিষিয়ে উঠেছিলো এলাকাবাসীর জীবন।

এলাকাবাসীর ভাষ্যমতে, দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শ্রমিক জীবিকার তাগিদে বিসিক শিল্পনগরীতে কাজ করতে আসেন। অভিযোগ রয়েছে, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শ্রমিকদের টার্গেট করে সাগর সরদার দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সম্প্রতি একটি গার্মেন্টসের স্টাফকে মেরে তার মোবাইল নেয় সাগর, পরবর্তীতে পুলিশ তাকে আটকও করে।

এ ছাড়াও বিসিক শিল্পনগরীর ৪ নম্বর গেট অর্থাৎ বোটবাড়ী গেট এলাকায় সাগর সরদার ও তার সহযোগীদের নিয়মিত আড্ডা। সেখানে তিনি মাদকের আস্তানা গড়ে তুলেছেন বলে অভিযোগও রয়েছে।

,বলা হচ্ছে, ৫ আগষ্টের পর অর্থাৎ রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার বিরুদ্ধে পুরোনো অপরাধমুলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। মাসদুয়েক আগে বৈষম্য মামলায় সাগর আটক হয়ে জেল খেটে ইদানিং আবার এলাকায় এসেছেন। কিন্তু এক মুহুর্তের জন্য তিনি থামেননি।

বিসিক শিল্পাঞ্চল, কলাবাগান, বোটবাড়ী এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাগরের বিরুদ্ধে উঠা নানা অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ- এখন স্থানীয়দের জোর দাবী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী দোসর সাগর সরদারের কর্মকান্ডে অতীষ্ঠ পঞ্চবটীর বিসিক কলাবাগানবাসী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরী এলাকার গলারকাঁটা হয়ে দাড়িয়েছে সাগর সরদার। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাইয়ের গুরুতর অভিযোগ অভিযোগ রয়েছে। সে কিশোরগ্যাং লিডার হিসেবেও ঐ এলাকায় বেশ পরিচিত। স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পনগরীর কলাবাগান, বোটবাড়ীসহ আশেপাশের এলাকায় এসব অপরাধমুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

জানা যায়, সাগর সরদার কলাবাগান এলাকার আলমাস সরদারের ছেলে, সে গডফাদার খ্যাত আজমেরী ওসমানের একনিষ্ঠ কর্মী রাকিবুল হাসান মোমিনের ঘনিষ্ঠভাজন ছিলো। সাগর বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলার আসামী। চুরি, ছিনতাইয়ের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সাগরের বাইক বিগত সরকারের সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতার প্রমান পাওয়া যায়। এলাকাবাসীর দাবী, আজমেরী ওসমানের ক্যাডার মোমিনের হয়ে সাগর বিগত সরকারের আমলে মাদক, চুরি, ছিনতাই করতো। তার কর্মকাণ্ডে বিষিয়ে উঠেছিলো এলাকাবাসীর জীবন।

এলাকাবাসীর ভাষ্যমতে, দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শ্রমিক জীবিকার তাগিদে বিসিক শিল্পনগরীতে কাজ করতে আসেন। অভিযোগ রয়েছে, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শ্রমিকদের টার্গেট করে সাগর সরদার দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সম্প্রতি একটি গার্মেন্টসের স্টাফকে মেরে তার মোবাইল নেয় সাগর, পরবর্তীতে পুলিশ তাকে আটকও করে।

এ ছাড়াও বিসিক শিল্পনগরীর ৪ নম্বর গেট অর্থাৎ বোটবাড়ী গেট এলাকায় সাগর সরদার ও তার সহযোগীদের নিয়মিত আড্ডা। সেখানে তিনি মাদকের আস্তানা গড়ে তুলেছেন বলে অভিযোগও রয়েছে।

,বলা হচ্ছে, ৫ আগষ্টের পর অর্থাৎ রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার বিরুদ্ধে পুরোনো অপরাধমুলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। মাসদুয়েক আগে বৈষম্য মামলায় সাগর আটক হয়ে জেল খেটে ইদানিং আবার এলাকায় এসেছেন। কিন্তু এক মুহুর্তের জন্য তিনি থামেননি।

বিসিক শিল্পাঞ্চল, কলাবাগান, বোটবাড়ী এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাগরের বিরুদ্ধে উঠা নানা অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ- এখন স্থানীয়দের জোর দাবী।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ