বি পি নিউজ ২৪

মুন্সিগঞ্জের জনপ্রিয় 'আলদির মাঠা'র ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জের জনপ্রিয় 'আলদির মাঠা'র ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার সকাল ১১ টা'র দিকে সদর উপজেলার মাকহাটি এলাকায় অভিযান চালায় সংস্থাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, আলদির মাঠার (কমল ঘোষের মাঠা) কারখানায় অভিযান কালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই। পচিশ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স তিনি গ্রহণ করেননি। তিনি জানান, প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা প্রথমে বলেন, কিন্তু অনুসন্ধান করে বস্তার গুড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানাতে। এগুলো মিশানোর কথা তারা পরবর্তীতে স্বীকার করেন। মাঠা ঠান্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ করা হচ্ছে না। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মুন্সিগঞ্জের জনপ্রিয় 'আলদির মাঠা'র ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২২

featured Image
মুন্সিগঞ্জের জনপ্রিয় 'আলদির মাঠা'র ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার সকাল ১১ টা'র দিকে সদর উপজেলার মাকহাটি এলাকায় অভিযান চালায় সংস্থাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, আলদির মাঠার (কমল ঘোষের মাঠা) কারখানায় অভিযান কালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই। পচিশ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স তিনি গ্রহণ করেননি। তিনি জানান, প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা প্রথমে বলেন, কিন্তু অনুসন্ধান করে বস্তার গুড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানাতে। এগুলো মিশানোর কথা তারা পরবর্তীতে স্বীকার করেন। মাঠা ঠান্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ করা হচ্ছে না। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ