নববর্ষ উপলক্ষে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রবীণ ও অসুস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জালালউদ্দিন আহমেদ কালু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দীন আহমেদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।এ বিষয়ে খোরশেদ বলেন, প্রবীণ নেতৃবৃন্দের রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা ও আদর্শ আমাদের পথচলার দিশারি। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখবেন।