বি পি নিউজ ২৪

গত দুই দিনে আরও ২৪০৯ ডায়রিয়া রোগী ভর্তি

গত দুই দিনে আরও ২৪০৯ ডায়রিয়া রোগী ভর্তি রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাখালীরতে অবস্থিত বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। দুই দিনেই হাসপাতালটিতে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার তারিফ হাসান। তিনি জানান, 'গতকাল (২৪ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বি-তে এসে ভর্তি হয়েছেন। এর আগের দিনও (২৩ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ২৩৩ জন রোগী ভর্তি হন'। এর আগে (২৩ মার্চ) হাসপাতালটির মিডিয়া বিভাগ সূত্র জানিয়েছিল, গত সাত দিনে ৮ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গত দুই দিনে আরও ২৪০৯ ডায়রিয়া রোগী ভর্তি

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২২

featured Image
গত দুই দিনে আরও ২৪০৯ ডায়রিয়া রোগী ভর্তি রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাখালীরতে অবস্থিত বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। দুই দিনেই হাসপাতালটিতে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার তারিফ হাসান। তিনি জানান, 'গতকাল (২৪ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বি-তে এসে ভর্তি হয়েছেন। এর আগের দিনও (২৩ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ২৩৩ জন রোগী ভর্তি হন'। এর আগে (২৩ মার্চ) হাসপাতালটির মিডিয়া বিভাগ সূত্র জানিয়েছিল, গত সাত দিনে ৮ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ