নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলনের সূচনা হতে পারে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের মতামত উপেক্ষা করা হলে এখান থেকেই নতুন রাজনৈতিক আন্দোলনের সূচনা হবে বলেও তিনি সতর্ক করেন।
আব্দুল জব্বার আরও অভিযোগ করেন, গুম কমিশন, সংস্কার কমিশন ও মানবাধিকার কমিশন বাতিলের চেষ্টা করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার বিরুদ্ধে। তার মতে, এটি দেশকে ভুল পথে ঠেলে দেবে।
গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, জনগণ বিপুলভাবে এর পক্ষে মত দিয়েছে, কিন্তু সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সংবিধানের অজুহাতে জনগণের রায় অস্বীকার করা যাবে না এবং আগামী সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন