বি পি নিউজ ২৪

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: ছাত্র ফ্রন্টের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কার্যক্রমকে পুনর্বাসন ছাড়া পরিচালনা করাকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, দীর্ঘদিন ধরে নগরীতে জীবিকা নির্বাহ করে আসা হকারদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই উচ্ছেদ অভিযান চালানো মানবিকতা ও ন্যায়বিচারের পরিপন্থী।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফুটপাত অবশ্যই পথচারীদের চলাচলের উপযোগী রাখতে হবে। তবে সেই সঙ্গে হকারদের জন্য কার্যকর ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না রাষ্ট্র। ফলে অনেকেই বাধ্য হয়ে হকারি পেশায় যুক্ত হচ্ছেন। এ অবস্থায় হকারদের জীবিকার দায় এড়িয়ে যাওয়া যায় না।

বিবৃতিতে অভিযোগ করা হয়, অতীতে হকার উচ্ছেদকে ঘিরে রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট নানা অনিয়ম ও ভাগ-বাঁটোয়ারার প্রবণতা দেখা গেছে, যা গ্রহণযোগ্য নয়।

হকারদের জীবিকা ধ্বংস না করে অবিলম্বে তাদের জন্য যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কার্যক্রমকে পুনর্বাসন ছাড়া পরিচালনা করাকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, দীর্ঘদিন ধরে নগরীতে জীবিকা নির্বাহ করে আসা হকারদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই উচ্ছেদ অভিযান চালানো মানবিকতা ও ন্যায়বিচারের পরিপন্থী।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফুটপাত অবশ্যই পথচারীদের চলাচলের উপযোগী রাখতে হবে। তবে সেই সঙ্গে হকারদের জন্য কার্যকর ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না রাষ্ট্র। ফলে অনেকেই বাধ্য হয়ে হকারি পেশায় যুক্ত হচ্ছেন। এ অবস্থায় হকারদের জীবিকার দায় এড়িয়ে যাওয়া যায় না।

বিবৃতিতে অভিযোগ করা হয়, অতীতে হকার উচ্ছেদকে ঘিরে রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট নানা অনিয়ম ও ভাগ-বাঁটোয়ারার প্রবণতা দেখা গেছে, যা গ্রহণযোগ্য নয়।

হকারদের জীবিকা ধ্বংস না করে অবিলম্বে তাদের জন্য যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ