বি পি নিউজ ২৪

যানজটহীন, দখলমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যানজটহীন, দখলমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ ব্যবস্থাপনায় বেলা ৩টা থেকে অভিযানটি শুরু হয়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এটি হকার উচ্ছেদ নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ। নারায়ণগঞ্জের মানুষের জন্য নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকা উচিত, কোনোভাবেই তা দখলে থাকতে পারে না। পুনর্বাসনের নামে পুনরায় দখলের সুযোগ তৈরি হলে তা প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশাসনকে এই উদ্যোগ স্থায়ীভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে দখলদারিত্ব যাতে ফিরে না আসে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন।

এসময় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যানজটহীন, দখলমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ ব্যবস্থাপনায় বেলা ৩টা থেকে অভিযানটি শুরু হয়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এটি হকার উচ্ছেদ নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ। নারায়ণগঞ্জের মানুষের জন্য নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকা উচিত, কোনোভাবেই তা দখলে থাকতে পারে না। পুনর্বাসনের নামে পুনরায় দখলের সুযোগ তৈরি হলে তা প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশাসনকে এই উদ্যোগ স্থায়ীভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে দখলদারিত্ব যাতে ফিরে না আসে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন।

এসময় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ