গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বক্তব্যে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন বর্তমান সময়ের জরুরি দাবি। জনমতের প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অধিকার আদায়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
বিকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানা গেছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন