বি পি নিউজ ২৪

মণ্ডপে মণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন খোরশেদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁর নেতৃত্বাধীন মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের প্রাচীনতম দুর্গামণ্ডপগুলোর অন্যতম আমলাপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র—এই দুই বিভাগে শতাধিক তরুণী ও নারী অংশগ্রহণ করেন। বিচারকদের মূল্যায়নে দুই বিভাগ থেকে ছয়জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক ও প্রধান অতিথি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘নারায়ণগঞ্জের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পাঁচশ বছরের ইতিহাস রয়েছে। এই বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা হিন্দু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু। আমরা তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। তাঁর প্রতি আমাদের দাবি থাকবে, আগামী দুর্গোৎসবে যেন তিনি নারায়ণগঞ্জ পরিদর্শনে আসেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জৈনুদ্দিন আহম্মেদ বাচ্চু, অভয় রায়, প্রদীপ কুমার সাহা মন্টু, বিশ্বজিৎ সাহা, বুড়ান মুখার্জী, পলাশ দে, সানি সাহা, আনান সাহা, পুটু সাহা, পঙ্কজ সাহা, বিজয় সাহা, অর্ণব রায়, অভয় সরকার, জিৎ কর্মকার, প্রান্ত দে ও দীপ্ত ধর।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল চক্রবর্তী, পার্থ প্রদীপ সাহা ও হৃদয় দে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসবের সপ্তমীর দিনে নগরীর গলাচিপা কুড়িপাড়া মণ্ডপেও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর ১০টি স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মণ্ডপে মণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন খোরশেদ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ