বি পি নিউজ ২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির র‍্যালি ও আলোচনা সভা

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির র‍্যালি ও আলোচনা সভা

শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য দাবি ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

জেলা শ্রমিক শক্তির আহ্বায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক যুবাইর সরদার এবং মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী। কর্মসূচির আয়োজন ও পরিচালনায় ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন শান্ত। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জেলা শাখার সদস্যসচিব রাকিব মোল্লা।

আলোচনায় বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উৎপাদন কার্যক্রমে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শ্রমিকদের দাবি আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সংহতি জোরদারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ র‍্যালি বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে জাতীয় শ্রমিক শক্তির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্য এবং শ্রমজীবী মানুষ অংশ নেন।

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ