বি পি নিউজ ২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির বর্ণাঢ্য র‍্যালি

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় শ্রমিক শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি করেছে সংগঠনটির জেলা শাখা। শ্রমিকদের অধিকার, ঐক্য ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক শক্তির আহ্বায়ক ফয়সাল আহমেদ, সদস্যসচিব মোহাম্মদ রাকিব মোল্লা, কেন্দ্রীয় সংগঠক শাহাবুদ্দিন সাহাব এবং সাংগঠনিক সম্পাদক সাব্বির রুম্মানসহ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন থেকে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পারস্পরিক সংহতি জোরদারের প্রত্যয় তুলে ধরা হয়। শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় শ্রমিক শক্তির কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানান সংশ্লিষ্টরা।

‘শ্রমিকের অধিকার, ঐক্য ও মর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে যাক জাতীয় শ্রমিক শক্তি’—এমন প্রত্যয়কে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ