বি পি নিউজ ২৪

সপ্তাহ না পেরোতেই পুনর্বাসনের দাবিতে রাস্তায় হকাররা

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সপ্তাহ না পেরোতেই পুনর্বাসনের দাবিতে রাস্তায় হকাররা

নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ অভিযানের এক সপ্তাহ পরই পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন হকাররা। সোমবার (২০ এপ্রিল) সকালে কয়েকশ হকার চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে নিতাইগঞ্জে নগরভবনের সামনে সমাবেশ করেন।

‘পুনর্বাসনের আগে উচ্ছেদ নয়’—এই দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা হকার ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের নেতারা। এতে বিভিন্ন পর্যায়ের হকার নেতাদের পাশাপাশি সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলন ও ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতারাও।

সমাবেশ শেষে হকাররা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেন। দাবির মধ্যে রয়েছে—পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ না করা এবং নির্দিষ্ট সময় ও ছুটির দিনে ফুটপাতের একটি অংশে ব্যবসার সুযোগ দেওয়া।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন শহরের বঙ্গবন্ধু সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফুটপাত খালি করা হয়। অভিযানের ফলে অনেক হকার হঠাৎ করেই জীবিকা হারান বলে অভিযোগ ওঠে।

হকারদের দাবি, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করায় হাজারো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্যদিকে, হকারমুক্ত ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পেয়ে নগরবাসীর একটি অংশ এ উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানিয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—একদিকে হকারদের জীবিকার প্রশ্ন, অন্যদিকে নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের দাবি—দুই পক্ষের অবস্থানেই তৈরি হয়েছে টানাপোড়েন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সপ্তাহ না পেরোতেই পুনর্বাসনের দাবিতে রাস্তায় হকাররা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ