বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পূজামণ্ডপগুলোর পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। উৎসব উদ্‌যাপন নির্বিঘ্ন রাখতে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image


নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পূজামণ্ডপগুলোর পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। উৎসব উদ্‌যাপন নির্বিঘ্ন রাখতে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ