বি পি নিউজ ২৪

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণসহ ৩ পদক জিতলেন নারায়ণগঞ্জের সোয়াদ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণসহ ৩ পদক জিতলেন নারায়ণগঞ্জের সোয়াদ

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণসহ ৩ পদক জিতলেন নারায়ণগঞ্জের সোয়াদ

আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার সন্তান তাইহান তাবাসসির সোয়াদ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এফআইএফ ওয়ার্ল্ড ইম্পেরিয়াল কাপ ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের আওয়ার ট্যাম্পিনিস হাবের ফেস্টিভ্যাল আর্টস থিয়েটারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশনের (এফআইএফ) আয়োজনে এ প্রতিযোগিতায় সোয়াদের পদক জয়ের তথ্য তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অর্জন করেন সোয়াদ। এ বিভাগে সেরা হয়ে তাঁর অর্জনের তালিকায় যুক্ত হয় স্বর্ণপদক। পাশাপাশি নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক—এই দুই বিভাগেই তৃতীয় স্থান অর্জন করে জিতে নেন দুটি ব্রোঞ্জ পদক। প্রতিযোগিতা শেষে তাঁকে সনদও দেওয়া হয়।

খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন সোয়াদ। তিনি সামাজিক সংগঠন ‘এইচডব্লিউপিএল অ্যান্ড বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সোয়াদের। তাঁর এ আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশের পাশাপাশি আগামী দিনেও সাফল্য ধরে রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণসহ ৩ পদক জিতলেন নারায়ণগঞ্জের সোয়াদ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ