বি পি নিউজ ২৪

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: বিকল্প ব্যবস্থা ও চাঁদাবাজমুক্ত ফুটপাত চান মেহরাব হোসেন প্রভাত

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: বিকল্প ব্যবস্থা ও চাঁদাবাজমুক্ত ফুটপাত চান মেহরাব হোসেন প্রভাত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক হকার উচ্ছেদ অভিযানে হকারদের চরম মানবেতর পরিস্থিতির কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)-এর আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত।

​এক বিবৃতিতে তিনি বলেন, নিঃসন্দেহে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কে ধন্যবাদ জানাই এই অভিযান এর পদক্ষেপ নেয়ার জন্য, কারন নারায়ণগঞ্জ এর মানুষ বহু বছর পর এখন স্বস্থি ফিরে পেয়ে নিশ্চিন্তে বাধাহীন ভাবে ফুটপাতে চলাফেরা করছে। ফুটপাত দখলমুক্ত করা শহরের সাধারণ মানুষের চলাচলের জন্য জরুরি ছিল, কিন্তু কয়েক হাজার শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তায় ফেলে এই উচ্ছেদ অভিযান কোনো স্থায়ী সমাধান নয়। হকারদের একমাত্র আয়ের উৎস এই ব্যবসা। কোনো ধরণের কার্যকর পুনর্বাসন ছাড়া তাদের এভাবে সরিয়ে দেওয়া অমানবিক ও বেমানান। আগে রাজনৈতিক একটি প্রভাবশালী চক্র এই অসহায় হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে তাদের ফুটপাতে বসার সুযোগ করে দিত। বর্তমানে সেই সিন্ডিকেট ভেঙে গেছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নতুন কোনো চক্র বা অন্য কেউ হকারদের ঢাল হিসেবে ব্যবহার করে আবার চাঁদাবাজি শুরু করতে না পারে।

​তিনি আরও বলেন, হকারদের জন্য নির্দিষ্ট 'হলিডে মার্কেট' বা নির্ধারিত স্থানের ব্যবস্থা করা যাতে তারা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। কোনো দল বা গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে নয়, বরং প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে।  প্রকৃত হকারদের একটি ডাটাবেজ তৈরি করে তাদের পরিচয়পত্র প্রদান করা, যাতে বহিরাগত বা পেশাদার অপরাধীরা সুযোগ নিতে না পারে।

​পরিশেষে প্রভাত বলেন, আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই বাংলাদেশে ফুটপাত যেমন সাধারণ মানুষের থাকবে, তেমনি শ্রমজীবী হকারদের পেটে লাথি মেরে নয়, বরং তাদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমরা চাই না কোনো হকার আবার নতুন কোনো চাদাবাজ সিন্ডিকেটের খপ্পরে পড়ুক।

​তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে অতিসত্বর হকার প্রতিনিধিদের সাথে বসে একটি স্থায়ী ও মানবিক সমাধানের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক: বিকল্প ব্যবস্থা ও চাঁদাবাজমুক্ত ফুটপাত চান মেহরাব হোসেন প্রভাত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ