বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন, চালু হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের উদ্যোগ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন, চালু হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের উদ্যোগ

প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে নারায়ণগঞ্জ কলেজে চালু করা হয়েছে ৩১টি কম্পিউটারসমৃদ্ধ আধুনিক আইসিটি ল্যাব। ‘নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ল্যাবটি নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এ আইসিটি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

একই অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পাশাপাশি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এরও উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই মেধা রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি তাদের দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, নতুন আইসিটি ল্যাবের সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যতে নিজেদের চাহিদা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ কলেজে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রসঙ্গে আবুল কালাম বলেন, আগামী দুই বছরে কলেজের ফলাফল বিশ্লেষণ করে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন বলেন, আইসিটি ল্যাবের সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে কলেজে অনার্স কোর্স চালুর পাশাপাশি পাঁচটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি। শিক্ষার্থীদের বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন তিনি।

কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা বলেন, ৩১টি কম্পিউটারসমৃদ্ধ আইসিটি ল্যাবটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ভালো করছে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ।

অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য আমিনুর রহমান মিঠু, রহিমা শরীফ মায়া, ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন, চালু হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ