শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি নিয়োগদাতাদের যোগাযোগের সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বিসিক চাকরি মেলা–২০২৬’।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিই ছিল মেলার অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এ ছাড়া অনুষ্ঠানে বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিকেএমইএর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের পাশাপাশি যোগ্য প্রার্থী বাছাইয়ে সাক্ষাৎকার ও নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় দক্ষ জনবল এবং কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে এ ধরনের আয়োজন শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
মেলায় চাকরিপ্রত্যাশীদের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন