নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম যুক্তরাজ্যের লন্ডনের লেডি মার্গেট ওয়ার্ডে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল Conservative Party এর মনোনয়ন নিয়ে তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত নজরুল ইসলাম রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবা খাতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে। স্থানীয় কমিউনিটিতে তার অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
নারায়ণগঞ্জবাসী মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যাবে। প্রবাসে একজন বাংলাদেশি হিসেবে তার এই অংশগ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কমিউনিটির উন্নয়ন, জনকল্যাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবেন।
বক্তাবলীবাসীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সফলতা কামনা করেছেন এবং এই নির্বাচনে তার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন