বি পি নিউজ ২৪

এমপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আটক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আটক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সিদ্ধিরগঞ্জপুল এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপন এবং সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন সালাউদ্দিন। অভিযোগ রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

এ কাজে তাকে সহযোগিতা করতেন তার ভাই কামাল। এছাড়া মোশাররফ ওরফে ‘কারেন্ট মোশাররফ’ ক্যাশিয়ার হিসেবে চাঁদা আদায়ের দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে মারধর করা হয় এবং তার দোকানে ভাঙচুর চালানো হয়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

এমপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আটক

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সিদ্ধিরগঞ্জপুল এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপন এবং সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন সালাউদ্দিন। অভিযোগ রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

এ কাজে তাকে সহযোগিতা করতেন তার ভাই কামাল। এছাড়া মোশাররফ ওরফে ‘কারেন্ট মোশাররফ’ ক্যাশিয়ার হিসেবে চাঁদা আদায়ের দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে মারধর করা হয় এবং তার দোকানে ভাঙচুর চালানো হয়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ