বি পি নিউজ ২৪

কাশীপুর ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল মাহমুদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ডের নুর মসজিদ এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জিসাস, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কাশীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কাশীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপ দিতে দায়িত্বশীল ও জনসম্পৃক্ত নেতৃত্ব অত্যন্ত জরুরি। এ সময় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সোহেল মাহমুদ এ প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে সোহেল মাহমুদ বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা পদমর্যাদার জন্য নয়, জনগণের কল্যাণে কাজ করতে চাই। কাশীপুরবাসীর উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাশীপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

এসময় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।

সভা শেষে সোহেল মাহমুদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তিনি এসব বিষয় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে হাজী মুহাম্মদ রফিক, হাজী মুহাম্মদ আনসার আলী, এবাদুল্লাহ নিশু, মুহাম্মদ মীর সেন্টু, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ লাভলু, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৩ মে ২০২৬

কাশীপুর ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ