বি পি নিউজ ২৪

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে মোতায়েন ৭৫০ পুলিশ, থাকবে বিশেষ টহল টিম

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে মোতায়েন ৭৫০ পুলিশ, থাকবে বিশেষ টহল টিম

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে মোতায়েন ৭৫০ পুলিশ, থাকবে বিশেষ টহল টিম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে জেলা পুলিশ। জেলার ২৩৯টি পূজামণ্ডপে উৎসব নির্বিঘ্ন রাখতে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে মোট ৭৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল ও মোবাইল টিম মাঠে থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ২৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।

পূজাকে সামনে রেখে প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা পুলিশ। মণ্ডপগুলোতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা পুলিশ জানায়, গত বছরের তুলনায় এবার দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। গত বছর ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার সাদা পোশাক ও ইউনিফর্মে ৭৫০ জন পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে।

পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি আশপাশের এলাকাতেও নজরদারি থাকবে। চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ টহল টিম দায়িত্ব পালন করবে।

এ ছাড়া প্রতিমা তৈরির স্থানগুলোতেও পুলিশের নজরদারি থাকবে। প্রতিমা তৈরির সময় এবং কারিগরি কাজ শেষে প্রতিমা পূজামণ্ডপে নেওয়ার সময় নিরাপত্তা দিতে মোবাইল টিম কাজ করবে বলে সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয়, দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কার তথ্য পাওয়া যায়নি। তারপরও উৎসবকে সামনে রেখে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, দুর্গাপূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজামণ্ডপের পাশাপাশি প্রতিমা তৈরির স্থান এবং প্রতিমা আনা-নেওয়ার পথেও পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

তিনি বলেন, উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে মোতায়েন ৭৫০ পুলিশ, থাকবে বিশেষ টহল টিম

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ