বি পি নিউজ ২৪

ডেঙ্গু মহামারি রূপ নিচ্ছে, সতর্ক হতে হবে সবাইকে: সাহেদ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু মহামারি রূপ নিচ্ছে, সতর্ক হতে হবে সবাইকে: সাহেদ

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সাহেদ আহমেদের

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু মশক নিধন নয়, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা, জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করে মহানগর যুবদল। এ সময় ফগার মেশিনের মাধ্যমে হাসপাতাল ও আশপাশের এলাকায় মশা নিধন করা হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। পাশাপাশি স্থানীয় মানুষ ও হাসপাতালে আসা রোগী-স্বজনদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সাহেদ আহমেদ বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। এর পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতেও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “ডেঙ্গু বর্তমানে মহামারি রূপ নিচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ির পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”

সাহেদ আহমেদ আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির কাজ আগে থেকেই চালিয়ে আসছে মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় খানপুর হাসপাতাল ও এর আশপাশের এলাকায় বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি জানান, যেসব জায়গায় মশার লার্ভা জন্মানোর আশঙ্কা রয়েছে কিংবা ডেঙ্গুর প্রকোপের ঝুঁকি রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে মানুষকে সচেতন করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চলছে।

মহানগর যুবদলের এই নেতা বলেন, শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননের সুযোগ তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, আব্দুর রহমান, সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, আলী হোসেন সৌরভ, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু মহামারি রূপ নিচ্ছে, সতর্ক হতে হবে সবাইকে: সাহেদ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ