নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। মঙ্গলবার সকালে তিনি বন্দর থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও তৎপর ও কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের থানায় আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সঙ্গে ছিলেন ডিসি ম্যাজিস্ট্রেট এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বন্দর থানার পরিদর্শক মোঃ জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম ও বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি মোঃ জামাল উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক বন্দর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি না করে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বন্দর থানার পরিদর্শক মোঃ জামাল উদ্দিনের বিচক্ষণতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনে কার্যকর ভূমিকার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক রায়হান কবির।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন