নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
পরিদর্শনের অংশ হিসেবে লক্ষ্মীনারায়ণ আখড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যান নাসিক প্রশাসক। সেখানে তিনি মন্দির প্রাঙ্গণে স্থাপিত একটি সাবমার্সিবল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে পাম্প স্থাপন ও এর ব্যবহার নিয়ে কথা বলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
পরিদর্শনের অংশ হিসেবে লক্ষ্মীনারায়ণ আখড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যান নাসিক প্রশাসক। সেখানে তিনি মন্দির প্রাঙ্গণে স্থাপিত একটি সাবমার্সিবল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে পাম্প স্থাপন ও এর ব্যবহার নিয়ে কথা বলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।

আপনার মতামত লিখুন