বি পি নিউজ ২৪

মধ্যরাতে অটোরিকশা গ্যারেজে অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিডিসি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মধ্যরাতে অটোরিকশা গ্যারেজে অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিডিসি
ছবি: সংগৃহীত

ডিপিডিসির ঝটিকা অভিযান

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে নারায়ণগঞ্জে রাতের আঁধারে বিভিন্ন অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার জন্য নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ এবং এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষারের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা গ্যারেজে ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেওয়ার জন্য অনুমোদন ছাড়াই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। রাতের অভিযানে এসব সংযোগের কয়েকটি শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানকালে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষার বলেন, বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার পাশাপাশি ডিপিডিসির সিস্টেম লস কমিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ বলেন, রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিপিডিসি সমন্বিতভাবে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ার পর আইন অনুযায়ী ঘটনাস্থলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ সামনে আরও জোরদার করা হবে। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে অটোরিকশা গ্যারেজে অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিডিসি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ