বি পি নিউজ ২৪

গণসংযোগে ব্যস্ত এম এ আজিজ, দিলেন যেসব প্রতিশ্রুতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনে কাজ করছেন তারা।

এরই ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. এ. আজিজ ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার (১৬ মে) তিনি ইউনিয়নের ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। আলীরটেক ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, উচ্চ শিক্ষিত ও শিক্ষানুরাগী এম. এ. আজিজ ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের নানাবিধ সমস্যা সমাধানে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন বলে এলাকাবাসী জানান। এসময় তিনি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় সমস্যা, দুর্ভোগ ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে এম. এ. আজিজ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শাসক নয়, একজন সেবক, খাদেম, চৌকিদার, পাহারাদার তথা একজন চাকর হিসেবে কাজ করতে চাই। আর ইউনিয়নের প্রতিটি মানুষই হবে চেয়ারম্যান। আলীরটেক ইউনিয়নের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যা হবে আধুনিক, যুগোপযোগী, জবাবদিহিতামূলক, স্বচ্ছ, আধিপত্যবাদমুক্ত, বৈষম্যহীন, নাগরিকবান্ধব, গঠনমূলক, অন্যায়-অবিচারমুক্ত, মানবিক, আদর্শিক, মাদকমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক।”

তিনি বলেন, “যদি বর্তমান জনপ্রতিনিধি গুপ্তচর খেয়াঘাট ও এর পাশের রাস্তাটির কাজ তার প্রতিশ্রুতি অনুযায়ী না করে দেন, তাহলে ঈদের পর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়, নিজস্ব অর্থায়ন, এমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে যত দ্রুত সম্ভব কাজ শুরু করব।”

তিনি সাধারণ মানুষকে নির্বাচনের আগে ৫০০/১০০০ টাকার কাছে তাদের মাথা বিক্রি না করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা নিজেরা অন্যায় করব না, আর অন্যায়ের সঙ্গে কোনো আপস করব না এবং কাউকে অন্যায় করতেও দেব না।”

তিনি বলেন, “আমি পৃথিবীর কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। সবাই মিলে একযোগে কাজ করে পরিবর্তন নিয়ে আসব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি যা বলি, তা-ই করি। আর আমি তা-ই করি, যা আমি বলি।” সর্বোপরি তিনি তার প্রতি ভালোবাসাটা আল্লাহর জন্য করার আহ্বান জানান।

এসময় স্থানীয় অনেকেই তার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এম. এ. আজিজ তাদের সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন এবং এও বলেন, আলীরটেক ইউনিয়ন কেবল নারায়ণগঞ্জে নয়, গোটা বাংলাদেশে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ।

স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। প্রতিদিনই প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নিচ্ছেন। এতে করে পুরো ইউনিয়নে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৮ মে ২০২৬

গণসংযোগে ব্যস্ত এম এ আজিজ, দিলেন যেসব প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ