বি পি নিউজ ২৪

চাষাঢ়া-পোস্তগোলা সড়ক ৬ লেনের প্রস্তাব এমপি আল-আমিনের

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাষাঢ়া-পোস্তগোলা সড়ক ৬ লেনের প্রস্তাব এমপি আল-আমিনের

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পোস্তগোলা পর্যন্ত পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়ককে ছয় লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সড়কটি সম্প্রসারণ করা হলে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও বক্তাবলী এলাকার মানুষ সরাসরি উপকৃত হবে। বর্তমানে দুই লেনের এই সড়ক ও আশপাশের ধুলাবালুর কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এমপি আল আমিন ফতুল্লা অঞ্চলের স্বাস্থ্যসেবার দুরবস্থার সমালোচনা করেন। তিনি জানান, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক-নার্সের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

ঈদকে সামনে রেখে পশুর হাটকেন্দ্রিক যানজট নিরসনে পঞ্চবটি, ভূঁইগড়, সাইনবোর্ড, জালকুড়ি ও শিবু মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েনের আহ্বান জানান তিনি।

এছাড়া জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য কম থাকায় ফতুল্লাকে দুই থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান সংসদ সদস্য। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানান তিনি।

মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন এমপি আল আমিন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৩ মে ২০২৬

চাষাঢ়া-পোস্তগোলা সড়ক ৬ লেনের প্রস্তাব এমপি আল-আমিনের

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ