বি পি নিউজ ২৪

বক্তাবলীবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-প্রবাসের সবাইকে আমজাদ হোসেনের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন।

তিনি নারায়ণগঞ্জ জেলার ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আমজাদ হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। দেশ ও প্রবাসে থাকা সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এলাকাবাসী নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি বক্তাবলী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৪ মে ২০২৬

বক্তাবলীবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-প্রবাসের সবাইকে আমজাদ হোসেনের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন।

তিনি নারায়ণগঞ্জ জেলার ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আমজাদ হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। দেশ ও প্রবাসে থাকা সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এলাকাবাসী নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি বক্তাবলী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ