বক্তাবলী, আলীরটেক ও বালুচর ইউনিয়নের মানুষের জন্য এসেছে স্বস্তির খবর। এক ঠিকানায় রেন্ট-এ-কার, অ্যাম্বুলেন্স ও ইভেন্ট ম্যানেজমেন্টসহ একাধিক সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভাই ভাই রেন্ট-এ-কার, ইভেন্ট ম্যানেজমেন্ট ও অ্যাম্বুলেন্স সার্ভিস।
আধুনিক ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন মডেলের দুটি টয়োটা নোয়াহ, দুটি হাইএস মাইক্রোবাস এবং দুটি প্রাইভেট কার। বিয়ে, ওয়ালিমা, পিকনিক, শিক্ষা সফর, অফিস ট্যুর, এয়ারপোর্ট পিকআপ-ড্রপসহ যেকোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ভ্রমণের জন্য সহজেই গাড়ি বুকিং করা যাবে।
শুধু রেন্ট-এ-কার নয়, বক্তাবলী পরগণায় প্রথমবারের মতো ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে বক্তাবলী, আলীরটেক ও বালুচর ইউনিয়নের বাসিন্দারা জরুরি মুহূর্তে দ্রুত রোগীকে নারায়ণগঞ্জ কিংবা ঢাকার বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিতে পারবেন, যা কমাবে দীর্ঘদিনের ভোগান্তি।
একই সঙ্গে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, করপোরেট প্রোগ্রাম ও বিভিন্ন আয়োজনকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে চালু করা হয়েছে পূর্ণাঙ্গ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস।
প্রতিষ্ঠানটির কর্ণধার ইমরান সরকার জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্কুল শিক্ষার্থী এবং হাফেজে কুরআনদের জন্য বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রাখা হয়েছে।
ডিক্রিরচর বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস থেকে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে গাড়ি ও অ্যাম্বুলেন্স বুকিং করা যাবে।
নিরাপদ যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা এবং পেশাদার ইভেন্ট ব্যবস্থাপনা—সবকিছুই এখন এক ঠিকানায়। ভাই ভাই রেন্ট-এ-কার, ইভেন্ট ম্যানেজমেন্ট ও অ্যাম্বুলেন্স সার্ভিস—মানসম্মত সেবায় আপনাদের বিশ্বস্ত সহযোগী।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন