বি পি নিউজ ২৪

‘পোস্টার শকু’ নয়, মানবসেবার রাজনীতি করতে চান শকু

প্রকাশ : ২৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘পোস্টার শকু’ নয়, মানবসেবার রাজনীতি করতে চান শকু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে তীব্র গরমে পথচারীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। এ সময় তিনি বলেন, প্রচারনির্ভর রাজনীতির চেয়ে মানবসেবাকেই তিনি বেশি গুরুত্ব দেন।

রোববার (২৪ মে) দ্বিতীয় দিনের মতো আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শকু বলেন, “আমি পোস্টারনির্ভর নেতা হতে চাই না। শুধু ঈদ এলেই পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানানোর রাজনীতি আমার উদ্দেশ্য নয়। মানুষের জন্য কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।”

তিনি জানান, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতেও ছাতা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কোরবানির ঈদ উপলক্ষেও বিশেষ মানবিক কর্মসূচির ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে শওকত হাশেম শকু বলেন, সামনে গুরুত্বপূর্ণ সময় আসছে। এ সময় দলীয় নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের শীর্ষ নেতাদের জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে তিনি দলীয় ঐক্য ধরে রেখে মানবিক কর্মকাণ্ডকে রাজনীতির অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৪ মে ২০২৬

‘পোস্টার শকু’ নয়, মানবসেবার রাজনীতি করতে চান শকু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে তীব্র গরমে পথচারীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। এ সময় তিনি বলেন, প্রচারনির্ভর রাজনীতির চেয়ে মানবসেবাকেই তিনি বেশি গুরুত্ব দেন।

রোববার (২৪ মে) দ্বিতীয় দিনের মতো আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শকু বলেন, “আমি পোস্টারনির্ভর নেতা হতে চাই না। শুধু ঈদ এলেই পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানানোর রাজনীতি আমার উদ্দেশ্য নয়। মানুষের জন্য কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।”

তিনি জানান, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতেও ছাতা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কোরবানির ঈদ উপলক্ষেও বিশেষ মানবিক কর্মসূচির ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে শওকত হাশেম শকু বলেন, সামনে গুরুত্বপূর্ণ সময় আসছে। এ সময় দলীয় নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের শীর্ষ নেতাদের জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে তিনি দলীয় ঐক্য ধরে রেখে মানবিক কর্মকাণ্ডকে রাজনীতির অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ