কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে ব্যতিক্রমী গড়নের মহিষ ঘিরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘মোদি’ ও ‘নেতানিয়াহু’ নামের তিনটি মহিষ।
কয়েকদিন আগে শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। সাদা রঙ, সোনালি লোম ও ভিন্নধর্মী মুখাবয়বের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এমন নাম দেওয়া হয় বলে জানান খামার সংশ্লিষ্টরা। মহিষটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ভিড় করছেন মানুষ।
এদিকে অতিরিক্ত দর্শনার্থীর চাপ ও নিরাপত্তা ইস্যুতে ‘ট্রাম্প’কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। স্থানীয়দের মধ্যে রসিকতা করে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ট্রাম্প’ আপাতত নিরাপদে আছে।
তবে ট্রাম্পের আলোচনা শেষ না হতেই সামনে এসেছে আরও দুই মহিষ—‘মোদি’ ও ‘নেতানিয়াহু’। খামার মালিকদের ভাষ্য, অদ্ভুত চেহারা ও লম্বা সাদা দাড়ির কারণে একটি অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে ‘মোদি’। সাদা আভাযুক্ত শরীর ও ঝুলন্ত দাড়ির কারণে দর্শনার্থীদের কাছেও এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
অন্যদিকে বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা প্রায় ৭৬০ কেজি ওজনের আরেকটি মহিষ পরিচিতি পেয়েছে ‘নেতানিয়াহু’ নামে। খামার কর্মীদের দাবি, মহিষটি বেশ আক্রমণাত্মক স্বভাবের। খাবার দিতে গেলেও গুঁতো দেওয়ার চেষ্টা করে। এমন আচরণের কারণেই মজার ছলে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
ঈদ যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে ততই বাড়ছে মানুষের ভিড়। আর ব্যতিক্রমী নামের এসব মহিষ এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন