পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন