নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের পরিবেশ ও সৌন্দর্য পুনরুদ্ধারে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
আকস্মিক এ পরিদর্শনের সময় তিনি পুকুরের বর্তমান অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নাসিক প্রশাসক বলেন, নগরীর ঐতিহ্যবাহী জলাশয় ও স্থাপনাগুলো সংরক্ষণ করা শুধু সরকারি দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, দেওভোগ জিউস পুকুরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ কমানো এবং এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা পুকুর সংস্কার ও পরিষ্কার কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উদ্যোগের ফলে দেওভোগ জিউস পুকুর তার হারানো সৌন্দর্য ও ঐতিহ্য ফিরে পাবে এবং আশপাশের পরিবেশ আরও উন্নত হবে। নাসিকের পক্ষ থেকেও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন