নারায়ণগঞ্জে এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের জন্য প্রয়াত এনামুল হক প্রিন্সকে স্মরণ করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁদের মতে, তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনসহ বিভিন্ন সংগঠন একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়া হলে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, কবি ও সংগঠক এবং সাপ্তাহিক মুক্ত আওয়াজের প্রকাশক ও সম্পাদক প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক-প্রকাশক আলহাজ কাজী মোহাম্মদ ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি এম আর হায়দার রানা।
স্মরণসভায় প্রয়াত প্রিন্সের সঙ্গে কাটানো সময় ও তাঁর কর্মজীবনের নানা দিক তুলে ধরেন বড় ভাই এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এ কে এম মোজাম্মেল হক। আরও স্মৃতিচারণ করেন বর্ণ-সাহিত্য পত্রের প্রকাশক ও সম্পাদক আবু রায়হান, শীতলক্ষ্যা হজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইলিয়াস মামুন এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলহাজ দ্বীল মোহাম্মদ দিলু।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্থায়ী সদস্য আলী হায়দার, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন।
বক্তারা বলেন, এনামুল হক প্রিন্স সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অমায়িক ব্যবহার, মানবিক গুণাবলি এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে সবার কাছে স্মরণীয় করে রাখবে। তাঁর চলে যাওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের পাশাপাশি স্থানীয় সাহিত্যাঙ্গন ও বিভিন্ন সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি কাজী মোহাম্মদ ইসলাম মিয়া আবেগঘন কণ্ঠে প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মৃতিচারণ করেন। পরে তিনি তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন