বি পি নিউজ ২৪

অভিযোগের আগে আয়নায় নিজেদের দেখুন : বারী ভূঁইয়াকে এমপি আল আমিন

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভিযোগের আগে আয়নায় নিজেদের দেখুন : বারী ভূঁইয়াকে এমপি আল আমিন

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উত্থাপিত অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ঝুট ব্যবসায় তদবির, বিএনপির বিরুদ্ধে মামলা এবং দ্বৈত আচরণের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সোমবার (৮ জুন) মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমপি আল আমিন বলেন, বিএনপির কিছু নেতাকর্মীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাদের ক্ষোভ তৈরি হয়েছে। তার ভাষ্য, ফুটপাত ও পরিবহন খাতে চাঁদাবাজি, বিসিক শিল্পাঞ্চলে ঝুট সন্ত্রাস, স্থানীয়ভাবে প্রভাব বিস্তার এবং আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের মতো বিষয়গুলোর প্রতিবাদ করায় তাদের সংগঠনের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।

তিনি দাবি করেন, সম্প্রতি ৭ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজির ঘটনায় বাধা দিতে গিয়ে ছাত্রশক্তির কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ওই ঘটনার পর মামলা দায়ের করা হলে বারী ভূঁইয়া ক্ষুব্ধ হয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এমপি আরও বলেন, তাদের কোনো নেতাকর্মী সন্ত্রাস, চাঁদাবাজি বা ঝুট ব্যবসা কেন্দ্রিক জবরদস্তিমূলক কর্মকাণ্ডে জড়িত নন। কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগের প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেননি বলে দাবি করেন।

ঝুট ব্যবসায় তদবিরের অভিযোগ প্রসঙ্গে আব্দুল্লাহ আল আমিন বলেন, তার পক্ষ থেকে কাউকে তদবির করার প্রশ্নই আসে না। বরং যারা অভিযোগ করছেন, তারাই বিভিন্ন ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার, হুমকি-ধমকি এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে এখন উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, এনসিপির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিজেদের কর্মকাণ্ড মূল্যায়ন করা উচিত। কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে এনসিপির পরিচয়ে তদবির হয়েছে—সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিসিক শিল্পাঞ্চলে প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ সংঘর্ষের খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তাই ভিত্তিহীন অভিযোগ আনার আগে নিজেদের আয়নায় দেখা প্রয়োজন।

প্রসঙ্গত, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া অভিযোগ করেন, ঝুট সন্ত্রাসের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও এমপি আব্দুল্লাহ আল আমিন নিজে গার্মেন্টস মালিকদের পক্ষে ঝুট ব্যবসা নিয়ে তদবির করেন এবং ফতুল্লা থানার ওসিকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করাচ্ছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৮ জুন ২০২৬

অভিযোগের আগে আয়নায় নিজেদের দেখুন : বারী ভূঁইয়াকে এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ