বি পি নিউজ ২৪

কাশীপুরে কল্যাণী খাল দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান

প্রকাশ : ১০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুরে কল্যাণী খাল দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় অবস্থিত কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) পরিচালিত এ অভিযানে খালের ওপর এবং তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, যার মধ্যে গার্মেন্টস কারখানাও রয়েছে, এবং ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, কল্যাণী খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১০ জুন ২০২৬

কাশীপুরে কল্যাণী খাল দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় অবস্থিত কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) পরিচালিত এ অভিযানে খালের ওপর এবং তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, যার মধ্যে গার্মেন্টস কারখানাও রয়েছে, এবং ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, কল্যাণী খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ