নারায়ণগঞ্জ নগরীর প্রধান বঙ্গবন্ধু সড়কের যানজট কমাতে নতুন বাইপাস সড়ক চালুর পরিকল্পনা নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এর অংশ হিসেবে ২নং রেলগেট এলাকা থেকে চাষাঢ়া সরকারি মহিলা কলেজ পর্যন্ত সংযোগ সড়কটি চালুর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে চাষাঢ়া এলাকায় সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এই অভিযানের মাধ্যমে প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়নের পথ আরও সহজ হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
নাসিক সূত্রে জানা গেছে, সড়কটি পুরোপুরি চালু করার আগে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আলাদা নতুন রাস্তা তৈরি করা হবে। পাশাপাশি নতুন প্রধান ফটক নির্মাণ এবং বাউন্ডারি দেয়ালও স্থাপন করবে সিটি কর্পোরেশন। এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে বর্তমান বাউন্ডারি দেয়াল অপসারণ করে সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব এ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের পুরাতন ও নতুন দুই অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযানকে স্বাগত জানিয়ে কলেজ শিক্ষার্থীরা নাসিক প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে নতুন অবকাঠামো নির্মাণের পরই বাইপাস সড়কটি উন্মুক্ত করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদকৃত স্থানটি সরকারি জমি এবং সেখানে আগে একটি পরিবার বসবাস করত। তাদের পুনর্বাসনের ব্যবস্থাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হবে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন