বি পি নিউজ ২৪

বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কনভেনশন ঘিরে নারায়ণগঞ্জে পরামর্শ সভা


প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কনভেনশন ঘিরে নারায়ণগঞ্জে পরামর্শ সভা

‘দল জিতেছে, কিন্তু মানুষ জেতেনি’—নারায়ণগঞ্জে মাসুদ রানা

স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের প্রকৃত মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। তিনি বলেছেন, মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখা জরুরি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, “স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে দল জিতেছে, কিন্তু মানুষ জেতেনি। লড়াইই মানুষকে বাঁচিয়ে রাখে। ইতিহাস আমাদের শিখিয়েছে, লড়াই ছাড়া মানুষের মুক্তি হয়নি।”

তিনি আরও বলেন, মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেওয়া এবং সংগ্রামের শক্তিকে বিকশিত করার লক্ষ্যেই বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের আয়োজন করা হচ্ছে।

দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য জয় হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের সদস্য সাদেকুল ইসলাম সাদিক। সভাপতির বক্তব্যে তিনি ফ্যাসিবাদের বিলোপ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কনভেনশন সফল করার আহ্বান জানান।

সাদেকুল ইসলাম সাদিকের বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কনভেনশন ঘিরে নারায়ণগঞ্জে পরামর্শ সভা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image


‘দল জিতেছে, কিন্তু মানুষ জেতেনি’—নারায়ণগঞ্জে মাসুদ রানা

স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের প্রকৃত মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। তিনি বলেছেন, মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখা জরুরি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, “স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে দল জিতেছে, কিন্তু মানুষ জেতেনি। লড়াইই মানুষকে বাঁচিয়ে রাখে। ইতিহাস আমাদের শিখিয়েছে, লড়াই ছাড়া মানুষের মুক্তি হয়নি।”

তিনি আরও বলেন, মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেওয়া এবং সংগ্রামের শক্তিকে বিকশিত করার লক্ষ্যেই বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের আয়োজন করা হচ্ছে।

দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য জয় হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের সদস্য সাদেকুল ইসলাম সাদিক। সভাপতির বক্তব্যে তিনি ফ্যাসিবাদের বিলোপ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কনভেনশন সফল করার আহ্বান জানান।

সাদেকুল ইসলাম সাদিকের বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ