নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও চোখের ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বালুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং গ্রিন লাইফ চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আগামী ২০ জুন শনিবার কুড়েরপাড় এলাকার শাহজাহান মেম্বারের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সার্বিক সহযোগিতাকারী আলহাজ্ব শাহীন হোসেন সরকার বলেন, তিনি চান আলীরটেক ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ যেন এই সেবার আওতায় আসতে পারেন। বিশেষ করে যেসব মানুষ অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আলীরটেক ইউনিয়নের কোনো মানুষ যেন শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ইউনিয়নের প্রতিটি গ্রামে এ সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
আগামী ২০ জুন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়েরপাড় এলাকার শাহজাহান মেম্বারের বাড়িতে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। আয়োজকরা আলীরটেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষকে এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন