বি পি নিউজ ২৪

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে- এবিএম সিরাজুল মামুন

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ২২৩ টাকা বৃদ্ধি করে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন দফায় দফায় জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। এর প্রভাব শুধু পারিবারিক ব্যয়েই নয়, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।

তিনি অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার, বাজারে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে- এবিএম সিরাজুল মামুন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ২২৩ টাকা বৃদ্ধি করে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন দফায় দফায় জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। এর প্রভাব শুধু পারিবারিক ব্যয়েই নয়, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।

তিনি অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার, বাজারে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ