নারায়ণগঞ্জে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এক নেতার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান শুক্রবার সন্ধ্যা থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা ৭টার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি জানার পর গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড জানান, শুক্রবার সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো তথ্য না পাওয়ায় আইনি পদক্ষেপ হিসেবে জিডি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, রোববার রাতে বিষয়টি জিডি আকারে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং তার সন্ধানে কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সাইদুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সক্রিয় নেতাদের একজন হিসেবে পরিচিত বলা হয়ে থাকে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন