বি পি নিউজ ২৪

‘হাটে-ঘাটে আ.লীগ নিয়ে উঠাবসা, আর মাঠে আওয়ামী লীগবিরোধী স্লোগান ভণ্ডামি ছাড়া কিছু নয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও আওয়ামী লীগবিরোধী অবস্থানের প্রেক্ষিতে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হাসান মানিক।

শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “হাটে, ঘাটে, খাটে, ঝুটে, আ.লীগ নিয়ে উঠাবসা করে আর মাঠে আ.লীগ বিরোধী স্লোগান দেওয়া ভণ্ডামী ছাড়া আর কিছুই না!”

তার এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই পোস্টটি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তবে শরিফ হাসান মানিক তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন শরিফ হাসান মানিক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘হাটে-ঘাটে আ.লীগ নিয়ে উঠাবসা, আর মাঠে আওয়ামী লীগবিরোধী স্লোগান ভণ্ডামি ছাড়া কিছু নয়

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও আওয়ামী লীগবিরোধী অবস্থানের প্রেক্ষিতে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হাসান মানিক।

শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “হাটে, ঘাটে, খাটে, ঝুটে, আ.লীগ নিয়ে উঠাবসা করে আর মাঠে আ.লীগ বিরোধী স্লোগান দেওয়া ভণ্ডামী ছাড়া আর কিছুই না!”

তার এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই পোস্টটি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তবে শরিফ হাসান মানিক তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন শরিফ হাসান মানিক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ