বি পি নিউজ ২৪

কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জের ভোটকেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামগুলি কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। এরপর পুলিশী নিরাপত্তায় এগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০। ভোটারদের জন্য ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। চরাঞ্চলে কোস্ট গার্ড এবং নৌ পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নির্বাচনী দায়িত্বে থাকবেন। নির্বাচন প্রস্তুতি কার্যক্রমের এই সমন্বয় নিশ্চিত করছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জের ভোটকেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামগুলি কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। এরপর পুলিশী নিরাপত্তায় এগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০। ভোটারদের জন্য ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে দুইটি করে স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। চরাঞ্চলে কোস্ট গার্ড এবং নৌ পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নির্বাচনী দায়িত্বে থাকবেন। নির্বাচন প্রস্তুতি কার্যক্রমের এই সমন্বয় নিশ্চিত করছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ