বি পি নিউজ ২৪

কদম রসূল দরগাহে মহররমের দোয়া মাহফিল, উপস্থিত ডিসি রায়হান কবির ও আবুল কাউসার আশা

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কদম রসূল দরগাহে মহররমের দোয়া মাহফিল, উপস্থিত ডিসি রায়হান কবির ও আবুল কাউসার আশা

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এবং বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

মাহফিলে পবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি কামনাও করা হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করা 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

কদম রসূল দরগাহে মহররমের দোয়া মাহফিল, উপস্থিত ডিসি রায়হান কবির ও আবুল কাউসার আশা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এবং বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

মাহফিলে পবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি কামনাও করা হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করা 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ