বি পি নিউজ ২৪

মুক্তারকান্দিতে ময়লা ফেলতে নিষেধ করায় সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তারকান্দি এলাকায় ময়লা ফেলতে নিষেধ করাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মোশারফ, আরিফ, মনির ও বাসির সরদারসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি প্রতিনিধি দল।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ দিন আগে বাসার পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মজিবর হাজীর ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পূর্বের ওই বিরোধের জেরে গত ২৮ জুন (রোববার) রাত ৯টার দিকে বাসির, মোশারফ, মনির ও আরিফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে রাকিব নামে এক ব্যক্তি গুরুতর আহত হন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হামলার সময় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি আইফোন, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাসা থেকে দুটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাছির সরদার বলেন, "ঘটনার সূত্রপাত মূলত ইভটিজিংকে কেন্দ্র করে। বিষয়টি জানার পর আমি সেখানে বিচার-সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য যাই। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। আমার উদ্দেশ্য ছিল শুধু বিষয়টির সুষ্ঠু সমাধান করা, কোনো ধরনের সংঘর্ষে জড়ানো নয়।"

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

মুক্তারকান্দিতে ময়লা ফেলতে নিষেধ করায় সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তারকান্দি এলাকায় ময়লা ফেলতে নিষেধ করাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মোশারফ, আরিফ, মনির ও বাসির সরদারসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি প্রতিনিধি দল।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ দিন আগে বাসার পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মজিবর হাজীর ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পূর্বের ওই বিরোধের জেরে গত ২৮ জুন (রোববার) রাত ৯টার দিকে বাসির, মোশারফ, মনির ও আরিফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে রাকিব নামে এক ব্যক্তি গুরুতর আহত হন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হামলার সময় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি আইফোন, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাসা থেকে দুটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাছির সরদার বলেন, "ঘটনার সূত্রপাত মূলত ইভটিজিংকে কেন্দ্র করে। বিষয়টি জানার পর আমি সেখানে বিচার-সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য যাই। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। আমার উদ্দেশ্য ছিল শুধু বিষয়টির সুষ্ঠু সমাধান করা, কোনো ধরনের সংঘর্ষে জড়ানো নয়।"

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ