বি পি নিউজ ২৪

আদালতের নির্দেশ অমান্য করে ভাড়াটিয়ার মালামাল জব্দ করে রাখার অভিযোগ, উদ্ধার অভিযানে গিয়েও ব্যর্থ পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের মাসদাইর এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে ভাড়াটিয়ার মালামাল আটকে রাখার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

অভিযোগকারী অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর দাবি, দীর্ঘদিন আব্দুল মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসের পর বিশেষ কারণে বাসা ছেড়ে চলে যান। তবে সে সময় তিনি তার সব মালামাল সঙ্গে নিতে পারেননি। পরে মালামাল ফেরত চাইতে গেলে বাড়িওয়ালা তা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে ফৌজদারি কার্যবিধির ৯৬ ধারায় আদালত জব্দকৃত মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশ বাস্তবায়নে পুলিশ ঘটনাস্থলে গেলেও বাড়িওয়ালা ও তার পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে পুলিশ ও বাড়িওয়ালার পরিবারের মধ্যে আলোচনা ও যুক্তিতর্ক চললেও তারা মালামাল হস্তান্তর বা উদ্ধারে সহায়তা করতে রাজি হননি।

পরে পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়েও অভিযোগকারীর দাবি অনুযায়ী কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। অভিযোগকারী জানান, তার বাসায় লক্ষাধিক টাকার মালামাল ছিল। তবে সেগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বাড়িওয়ালার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্যও দেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করে ভাড়াটিয়ার মালামাল জব্দ করে রাখার অভিযোগ, উদ্ধার অভিযানে গিয়েও ব্যর্থ পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের মাসদাইর এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে ভাড়াটিয়ার মালামাল আটকে রাখার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

অভিযোগকারী অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর দাবি, দীর্ঘদিন আব্দুল মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসের পর বিশেষ কারণে বাসা ছেড়ে চলে যান। তবে সে সময় তিনি তার সব মালামাল সঙ্গে নিতে পারেননি। পরে মালামাল ফেরত চাইতে গেলে বাড়িওয়ালা তা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে ফৌজদারি কার্যবিধির ৯৬ ধারায় আদালত জব্দকৃত মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশ বাস্তবায়নে পুলিশ ঘটনাস্থলে গেলেও বাড়িওয়ালা ও তার পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে পুলিশ ও বাড়িওয়ালার পরিবারের মধ্যে আলোচনা ও যুক্তিতর্ক চললেও তারা মালামাল হস্তান্তর বা উদ্ধারে সহায়তা করতে রাজি হননি।

পরে পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়েও অভিযোগকারীর দাবি অনুযায়ী কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। অভিযোগকারী জানান, তার বাসায় লক্ষাধিক টাকার মালামাল ছিল। তবে সেগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বাড়িওয়ালার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্যও দেওয়া হয়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ