নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় ইভটিজিংয়ের অভিযোগে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির দুই নবনির্বাচিত নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনার খেলা দেখতে চাষাড়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়েছিলেন অনেক দর্শক। খেলা চলাকালে ঈশাদ নামে এক ব্যক্তি এক তরুণীকে 'ব্যাড টাচ' করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিতে শুরু করেন।
অভিযোগ রয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার মুখপাত্র ফজলে রাব্বি শাওন। তাদের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
এছাড়াও ফোনের মাধ্যমে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডাকা হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্রশক্তির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাকেও একাধিকবার ঘটনাস্থলে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। তবে তিনি সেখানে যেতে রাজি হননি।
এ বিষয়ে অভিযুক্ত দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন