নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোডের বিমান ভবন সংলগ্ন আক্তার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোড এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে রুহুল আমিন (৮) এবং আব্দুর রহিমের মেয়ে সামিয়া (৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেনের বাড়ির সামনের ইটের তৈরি সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুই শিশু প্রাচীরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে সামিয়া প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন