ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে 'জুলাই শহীদ দিবস'। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহফুজ খান, মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, মহানগর সদস্য সচিব জহুরুল ইসলাম এবং মুখ্য সংগঠক সিফাত দেওয়ানসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আত্মত্যাগ ও ছাত্র-জনতার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এক বছর পার হলেও অনেক আহত ব্যক্তি আজও পূর্ণাঙ্গ চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় সহায়তা পাননি। এমনকি বহু আহতের নাম এখনো সরকারি এমআইএস ও গেজেটভুক্ত হয়নি। অন্যদিকে শহীদ পরিবারগুলোও এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই ত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দ্রুত এই মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করা হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায় এবং আহতদের আর্তনাদ যেন রাষ্ট্রের বিবেককে নাড়া দেয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন